ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় চলচ্চিত্রে সরকারি অনুদানের সিদ্ধান্ত

Link Copied!

Filmবিনোদন ডেস্ক : ২০১৪-১৫ অর্থবছরে ছয়টি চলচ্চিত্রকে সর্বমোট ২ কোটি ১০ লাখ টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রে অনুদান সংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র।
অনুদান প্রাপ্তির জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, মাসুদ পথিকের ‘মায়া’, নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, ফখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’ এবং শামীমা আকতারের ‘রিনা ব্রাউন’।
এবার প্রতিটি চলচ্চিত্রকে ৩৫ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। এক্ষেত্রে তরুণ নির্মাতাদের প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের বিষয় বৈচিত্র্য ও চিত্রনাট্যকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।