ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জি বাংলায় জয়া

Link Copied!

Joya-Ahsanবিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জি বাংলায়, এবার হাজির হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আগামী ১৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় চ্যানেলটিতে জয়া আহসান অভিনীত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ছবিটি মুক্তি দেয়া হবে। শুক্রবার চ্যানেলটির ফেসবুক পেইজে ছবিটির ট্রেলার প্রকাশ করে এ ঘোষণা দেয়া হয়।
ভারতীয় বাংলা ছবি ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। গেল ফেব্রুয়ারিতে ছবিটির চিত্রধারণের কাজ শুরু হয়। এটির রহস্যময় গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে ইতিমধ্যে কলকাতার দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
কলকাতায় জয়ার যাত্রা শুরু হয় অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছবির মাধ্যমে। এছাড়া সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘কণ্ঠ’ শিরোনামে আরো দুটি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।