বিনোদন ডেস্ক : আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী নাজমুন নাহার ন্যান্সি।
‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তার জীবনের উত্থান -পতনের নানাদিক নিয়ে আলোচনার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও কথা বলবেন। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্য জনের জন্য কিভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকরাও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। এছাড়া অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশ বিশেষ দেখানো হবে।
মারিয়া নূরের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুত-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ১২ টা ১ মিনিটে।

