ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরিকল্পনায় ব্যস্ত ডিজে সনিকা

Link Copied!

Sonicaবিনোদন ডেস্ক : বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন অভিনেত্রী ও ডিজে মারজিয়া কবির সনিকা। যদিও গেল মার্চে অনানুষ্ঠানিক ভাবে বিয়ে করেছেন তিনি।
সনিকার বরের নাম জাইনুল আদি আসলাম, পেশায় তথ্য প্রযুক্তি ব্যবসায়ি। এ প্রসঙ্গে সনিকা বলেন, ‘ওর সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। এক সময় তা পরিণয়ের রূপ ধারণ করে। ’
তিনি আরো বলেন, ‘এই মুহুর্তে বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছি। প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা তৈরি করছি, আবার তা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে ভাবছি।’
বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে সম্প্রতি ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন সনিকা। এতে তিনি লিখেন, ‘গত ৯ বছরে কত বিয়েতে যে ডিজে হিসেবে পারফর্ম করলাম,তার হিসেব নেই। এবার নিজের বিয়ের প্ল্যান করতে গিয়ে জান বেরিয়ে যাচ্ছে।’