ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে দূর্গতদের পাশে ফেসবুক

Link Copied!

nepalতথ্যপ্রযুক্তি ডেস্ক : নেপালে ভয়াবহ ভূমিকম্পে দূর্গতদের পাশে দাঁড়িয়েছে ফেসবুক। ভূমিকম্পের হতাহতদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহ শুরু করছে। এজন্য ফেসবুক একটি ডোনেশন বাটন চালু করেছে। এই পর্যন্ত ফেসবুকের তহবিলে দুই মিলিয়ন ডলার জমা পড়েছে।
ফেসবুক সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে, মানুষ নেপালে ভূমিকম্পে দূর্গতদের সাহায্য করতে এগিয়ে আসছে। ভূমিকম্পের প্রভাব ভারত ও বাংলাদেশেও পড়েছে।
সোমবার ফেসবুক জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারী তাদের নিউজ ফিডের উপরে একটি অপশন দেখতে পাবেন। যেটা ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশন আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি সেখানে রিলিফ টিম পরিচালনা করছে।
ভূমিকম্পে দূর্গতদের সাহাযার্থে ইতোমধ্যে ফেসবুক ‘সেফটি চেক’ নামে একটি অপশন চালু করেছে। যেটা সাহায্যে দূর্গত এলাকায় কে কোন অবস্থায় আছে তা জানা যাবে।