ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শ্রম দিবসে ‘মিছিল’

Link Copied!

Michil-on-01-Mayবিনোদন ডেস্ক : বিশ্ব শ্রম দিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান ‘মিছিল’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে শ্রম দিবসের তাৎপর্য ও বাংলাদেশে এর প্রেক্ষিত নিয়ে অতিথিগণ আলোচনা করেছেন।
শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার সম্পর্কে আলোচনার পাশাপাশি আবৃত্তিকার কিষাণ-মজুর-শ্রমিক তথা মেহমতি মানুষের প্রতি নিবেদিত কবিতা আবৃত্তি করেছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার।
মাহিদুল ইসলাম অনুষ্ঠানে শ্রমিকদের নিবেদিত কবিতা আবৃত্তি করার পাশাপাশি সঞ্চালনাও করেছেন। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ১ মে বিকেল ৫টা ২০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।