বিনোদন ডেস্ক : ১ মে থেকে নির্মাতা মনির হোসেন জীবন নির্মাণ করতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রিপোর্টার’। সংবাদকর্মীদের জীবন নিয়েই এ ছবির গল্প তৈরি হয়েছে বলে পরিচালক জানিয়েছেন।
একে আজাদ সানির রচনায় চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন-একে আজাদ সানি ও তামান্না জুলি। আরো অভিনয় করছেন, তৌফিক অপু, আঞ্জুমান আরা, কয়েনা চৌধুরী অনন্যা, মহাসিন আলম, ডাক্তার নাঈম, অধরা রিয়া, নিরঞ্জন নিরু, জিল্লুর কামাল, আতিকুর রহমান, নওশের, আবদুল করিম সোহাগ, সামির রহমান প্রমুখ।
এ ছবির গানের কথা লিখেছেন-ওমর ফারুক এবং কণ্ঠ দিয়েছেন আদনানও ফারাবি।

