বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। প্রাণ আর এফ এল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। যার কারণে এ পণ্যের নিত্য নতুন বিজ্ঞাপনে মডেল হচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় পাওয়ার এনার্জি ড্রিংকসের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হচ্ছেন শাকিব।বিজ্ঞাপনচিত্রটি কে পরিচালনা করবেন? এছাড়া তার সহ-মডেল হিসেবে কে থাকছেন তা খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা যায়।
২ মে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ঢালিউডের কিং খানের।

