ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েট আইইইই ছাত্র শাখার আনুষ্ঠানিক যাত্রা

Link Copied!

cuetচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স’র (আইইইই) ছাত্র শাখার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে চুয়েটের পশ্চিম গ্যালারিতে ‘An intelligent way of minimizing digital gaps between humans & Machines’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত উপ উপাচার্য অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহিম খান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এ সময় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো: আব্দুল ওয়াজেদ।
আইইইই বিশ্বের বৃহৎ পেশাদার সংগঠন হিসেবে পরিচিত। যেটি মানবকল্যাণে প্রযুক্তিগত উদ্ভাবন এবং উৎকর্ষতায় নিবেদিত। এটি সারা বিশ্বে প্রকাশনা, কনফারেন্স, প্রযুক্তিগত মান পেশাদার এবং শিক্ষা কার্যক্রমের অন্যতম পৃষ্ঠপোষক। বিশ্বের ১৬০টি দেশে এই সংগঠনের ৪ লাখ ২৬ হাজারেরও বেশি সদস্য রয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রকৌশলী, বিজ্ঞানী, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্সসহ সংশ্লিষ্ট বিষয়ের প্রফেশনালগন। এর মধ্যে ১ লাখ ১৭ হাজারেরও বেশি সদস্য শিক্ষার্থী। বিশ্বের দশটি ভৌগলিক এলাকায় এর ৩৩৪টি সেকশন রয়েছে।
৮০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ২হাজার ৬৬৯টি ছাত্র শাখা আছে।  এছাড়া ৩৯টি সোসাইটি এবং ৬টি টেকনিক্যাল কাউন্সিল সারা বিশ্বে এই সংগঠনের কর্মকান্ড তুলে ধরছে। এই সংগঠনের অধীনে ১ হাজার ৬৭১টিরও বেশি স্ট্যান্ডার্ড এবং প্রজেক্ট বাস্তবায়নাধীন, ৯১টি দেশে ১ হাজার ৬০০ কনফারেন্স স্পন্সর করছে।  বিশ্বে এক হাজারের বেশি সংস্থার সাথে সংযুক্ত আছে। এর মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার জন কনফারেন্সের অংশগ্রহন করেছে। আইইইই এক্সপ্লোরের মাধ্যমে একহাজার ৪০০ এর বেশি কনফারেন্স প্রসিডিংস প্রকাশিত হয়েছে।
আইইইই’র মাধ্যমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স বিষয়ে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ গবেষণা বিষয়ক প্রকাশনা বের করে থাকে। এর মধ্যে প্রতিবছর প্রায় ১৮০টি ট্রানজেকশন, জার্নাল, ম্যাগাজিন প্রকাশ করা হচ্ছে।এছাড়া আইইইই’র মাধ্যমে টেকনিক্যাল বই, মনোগ্রাফ, গাইড এবং পাঠ্যবইও প্রকাশ করা হচ্ছে। আইইই এক্সপ্লোর ডিজিটাল ল্যাবরেটরিতে ৩ দশমিক ৫ মিলিয়ন বিভিন্ন দলিল আছে।
প্রতিবছর আইইইই’র স্পন্সরকৃত একহাজার ৬০০ এর অধিক কনফারেন্সে ১ লাখেরও বেশি টেকনিক্যাল প্রফেশনাল অংশ নেন। শিল্প-কারখানা, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় আইইইই বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে কাজ করে থাকে।