ঢাকাTuesday , 16 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ১৩ লাখ শিশু

Link Copied!

Sisusrom
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ৭৪ লাখ শিশু অর্থনৈতিক কাজে সক্রিয়। তাদের সকালে স্কুলে যাওয়ার কথা থাকলেও অর্থনৈতিক অভাবের কারণে তাদের আয়-রোজগারের পথ বেছে নিতে হচ্ছে। এর মধ্যে শিশু শ্রমে নিয়োজিত আছে ৩২ লাখ। আর ১৩ লাখ শিশু বেশি ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে সম্পৃক্ত।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘শিশুশ্রম নিরসনে জাতীয় কর্ম পরিকল্পানা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সোসাল অ্যান্ড ইকোনোমিক ইনহেন্সমেন্ট প্রোগ্রাম এ সেমিনারের আয়োজন করে।

প্রোগ্রামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।

প্রবন্ধে বলা হয়, এ বিশাল সংখ্যক শিশু যারা পড়া-লেখা করে নিজেদের তৈরি করার কথা তারা আনন্দময় শৈশব বিলিয়ে দিচ্ছে অন্নের সংস্থানে। দরিদ্র জনগোষ্ঠী তাদের পরিবার বা সন্তানদের জন্য অন্ন-বস্ত্রের সংস্থান করতে পারে না বলেই তাদের শিশুরা এই ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত হয়।