তথ্যপ্রযুক্তি ডেস্ক : একই ছাদের নিচে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব এবং নিত্যনতুন গ্যাজেট নিয়ে ল্যাপটপ ফেয়ারের আয়োজন করা হয়েছে। ১৪ মে থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে প্রযুক্তি পণ্যের এই পসরা বসবে। এক্সপো মেকারের আয়োজনে এই ফেয়ার চলবে ১৬ মে পর্যন্ত।
ল্যাপটপ ফেয়ারের স্পন্সর স্পন্সর আসুস, এসার, ডেল এবং এইচপি। ফেয়ার উপলক্ষ্যে ফেসবুকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এক্সপো মেকারের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন দেওয়ান জানান, গত কয়েকবারের চেয়ে বড় আকারে এবারের ল্যাপটপ ফেয়ারের আয়োজন করা হয়েছে। ফেয়ারে এসার, আসুস, ডেল এবং এইচপির মত নামীদামী প্রতিষ্ঠানের হালআমলের ল্যাপটপ, নোটবুক প্রদর্শন করা হবে। এছাড়া ফেয়ার উপলক্ষ্যে ছাড় দেবে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। ফেয়ার চলবে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত।

