তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারো পাওয়া যাচ্ছে চীনের জনপ্রিয় মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান জিওনির স্মার্টফোন। এসব ফোনের মধ্যে জিওনির ফ্লাগশিপ ফোন ইলাইফ এস ৭। সুপার স্লিম এই স্মার্টফোনটির আয়তন মাত্র ৫.৫ মিলিমিটার।
জিওনি স্মার্টফোনের বড় বিশেষত্ব হলো এটির ক্যামেরা। ইলাইফ এস ৭ এ অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা সংযোজন করা হয়েছে। ফোনটির ক্যামেরা তৈরি করেছে সনি। এটির পেছনের ক্যামেরাটি ১৩ মেগা পিক্সেলের। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ইলাইফে আছে ৬৪ বিটের ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি রম। এটি অ্যানড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির ডিসপ্লের আকার ৫.২ ইঞ্চি। ডিসপ্লেতে ফুল এইডডি মানের পিপিআই-৪২৪ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ২৭০০ মিলি অ্যাম্পায়ারে ব্যাটারি রয়েছে। ফোনটিতে ডুয়েল সিমের স্লট রয়েছে।
ইলাইফ এস ৭ এর মূল্য ৩৭ হাজার ৫৪২ টাকা।

