ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিডি চয়েসে আরও এক শিল্পী

Link Copied!

CD-CHOICEবিনোদন ডেস্ক : আরও এক শিল্পী চুক্তিবদ্ধ হলেন দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের সঙ্গে। ইউসুফ রাজু নামের এই সঙ্গীত শিল্পী গান সাধনা করছেন প্রায় ১৫ বছর ধরে। সঙ্গীতের উপর পড়াশোনা করেছেন বাংলাদেশ সঙ্গীত মহা বিদ্যালয় (আইমিউজ), ছায়ানট (উচ্চাঙ্গ সঙ্গীত) ইয়োডা (মিউজিক এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং)। ২০০৭ সালে নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম শ্রেণীতে প্রথম হন এই সঙ্গীত শিল্পী।
কনা, পুতুল, শিমুল খান, লোপা, বেলি, লিজা সহ জনপ্রিয় নারী সঙ্গীত শিল্পীদের সাথে তার গাওয়া ডুয়েট গান ইতিমধ্যে শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে ‘বৃষ্টির মাঝে হেঁটে চলেছি’, ‘এই চোখে যদি তাকাস’, ‘আয়না’, ‘কোন রূপসী কন্যা’, ‘কেনো দূরে যাবো’, ‘মায়াবী রাতে’, ‘তোর প্রেমের বর্ষাতে’, উল্ল্যেখ যোগ্য।
সঙ্গীতা, সাউন্ডটেক, ফাহিম মিউজিক, ঈগল মিউজিক সহ কাজ করেছেন দেশের প্রায় সব কটি অডিও হাউজে। তবে এখন থেকে সিডি চয়েসের সাথে আগামী পাঁচ বছর নিয়মিত কাজ করবেন এই সঙ্গীত শিল্পী।
এ প্রসঙ্গে ইউসুফ রাজু বলেন- ‘অনেক দিন ধরেই গান করছি। সেই সুবাধে একাধিক অডিও হাউজে আমার আনাগোনা ছিলো। এর আগে অনেক কোম্পানির মালিকই আমাকে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন। কিন্তু সবকিছু মিলে সিডি চয়েস আমার কাছে বেশি ভালো মনে হয়েছে তাই এই চুক্তি। শ্রোতাদের আরও ভালো ভালো গান উপহার দেওয়াই হবে আমার জীবনের মূল কাজ।’
সিডি চয়েসের কর্নধার শেখ সুমন এমদাদ বলেন- ‘আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। রাজু নিয়ে আরও একটি চ্যালেঞ্জে শুরু হলো। ওর যেমন মিউজিকের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে তেমনি আছে কণ্ঠের জোর এবং অসাধারণ গায়কী। আমি আশা করি রাজু সিডি চয়েসে থেকে ভালো ভালো কাজ উপহার দিবে।’