বিনোদন ডেস্ক : ‘মে দিবস’ উপলক্ষ্যে নাট্যসংগঠন স্বপ্নদলের সাম্প্রতিক প্রযোজনা ‘স্পার্টাকাস’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট-এর উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে আলোচিত ও দর্শকনন্দিত ‘স্পার্টাকাস’ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
এ প্রযোজনাটিকে সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহত শ্রমিকদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিশির, সামাদ, ইউসুফ, সাঈদ, মোস্তাফিজ, তানভীর, তীর্থ, শুভ, নাবলু, সায়েম, বাবুল, মাধূরী, জুঁই, ঊষা, রানা, অন্তর, মাসুদ, হিটলার, নিসর্গ, অনিন্দ্য, আলী, জুয়েনা, জেবুসহ ত্রিশেরও অধিক নাট্যকর্মী।

