ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেলিছবির জন্য অপূর্ব গাইবেন

Link Copied!

APURBOবিনোদন ডেস্ক : আবারো গানে কণ্ঠ দিতে যাচ্ছেন অভিনেতা অপূর্ব। এরআগে একটি ধারাবাহিক নাটকের গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। তবে এইবার টেলিছবির শীর্ষ সংগীতে কণ্ঠ দিবেন এই অভিনেতা।
জাফরিন সাদিয়ার রচনা এবং মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় টেলছবি ‘ইচ্ছে তাই’ এর শীর্ষ সংগীতে কণ্ঠ দিবেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ‘তবু ডানা মেলে’ শিরোনামের শীর্ষ সংগীতটির কথা লিখেছেন আদর।
অপূর্ব বলেন, ‘এর আগেও গানে কণ্ঠ দিয়েছি। এইবারের গানটির কথা ও সুর অনেক ভালো। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
এই সপ্তাহের মধ্যেই সাজিদ সরকারের স্টুডিওতে গানটির রেকর্ড করা হবে। টেলিছবিটিতে অভিনয় করেছেন, অপূর্ব, জেনি, জিশান নিলয় সহ আরও অনেকে।