ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে শূন্য আসনে ভর্তি ৩০ এপ্রিল ও ৪মে

Link Copied!

JNUনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২৬৪টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে। অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তিআ করা হবে। গামীকাল বৃহস্পতিবার ৩০ এপ্রিল ও ছুটি থাকায় ৪ই মে এই দুই দিন ভর্তি কার্যক্রম চলবে।
বুধবার বিশ্ববিদ্যালয়র ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সব ইউনিটের শূন্য আসনে মেধা অনুযায়ী উপস্থিত আবেদনকারী শিক্ষার্থীদের ফল আজ রাতে ইউনিট অফিস/ বিভাগের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামীকাল বৃহস্পতিবার ও ৪মে এই ফল অনুসারে ভর্তি করা হবে।
এরপরও আসন শূন্য থাকলে সংশ্লিষ্ট ইউনিট অফিস অথবা বিভাগে উপস্থিত আবেদনকারীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অধীনে (ক-ইউনিট) ৭টি বিভাগে ছাত্রদের ৬২টি ও ছাত্রীদের ৪১টি আসন শূন্য হয়েছে। সমাজ বিজ্ঞান (খ ইউনিট) অনুষদের অধীনে ৬টি বিভাগে ছাত্রদের ১৫ টি ও ছাত্রীদের ১২ টি, কলা ও মানবিক অনুষদের অধীনে (গ-ইউনিট) ৯টি বিভাগে ছাত্রদের ২২টি ও ছাত্রীদের ১৯ টি, জীব বিজ্ঞান (ঘ ইউনিট) অনুষদের অধীনে ৭টি বিভাগে ছাত্রদের ৫১টি ও ছাত্রীদের ২৭ টি, বিজনেস স্টাডিজ (ই-ইউনিট) অনুষদের অধীনে ৪টি বিভাগে ছাত্রদের ৩ টি ও ছাত্রীদের ৩ টি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-আইবিএ (বিবিএ) তে (ছ-ইউনিট) ছাত্রদের ০২ টি ও ছাত্রীদের ২টি, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলোজিতে (জ-ইউনিট) ছাত্রদের ০৪ টি ও ছাত্রীদের ১ টি আসন শূন্য রয়েছে।