ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ছাত্রলীগের আন্দোলন স্থগিত

Link Copied!

RUরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাত দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে ছাত্রলীগ। প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপাচার্যের সঙ্গে এক বৈঠক শেষে ছাত্রলীগের সভাপতি বাংলামেইলকে একথা জানান।
ছাত্রলীগ সভাপতি জানান, উপাচার্যের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাতটি দাবিই যৌক্তিক বলে ধরে নিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। যার ফলে আমরা আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করছি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ প্রসঙ্গে বাংলামেইলকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগানো, পরিবহণ ব্যবস্থা উন্নতিকরণসহ ছাত্রলীগের সবগুলো দাবিই বিবেচনার যোগ্য। তারা ফলিত গণিত বিভাগে যে অনিয়মের কথা বলেছে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ম মেনে খতিয়ে দেখা হবে।’
তিনি আরো বলেন, ‘একজন শিক্ষার্থীর চার বছরের শিক্ষাজীবনে একটি কোর্সে ৫ নম্বর গ্রেস প্রদানের বিষয়টিও ডিনদের সঙ্গে আলোচনা করা হবে। তা ছাড়া ২ ফেব্রুয়ারির ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মীর নামে মামলা হয়ে থাকলে আমরা সেই কাগজপত্রগুলো দেখবো বলে তাদের জানিয়েছি। ছাত্রলীগের দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
উপাচার্যের সঙ্গে বৈঠককালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম রুবেল।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে সাত দফা দাবিতে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের পর পর দুদফা বৈঠক শেষে মঙ্গলবার আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।