নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ তল্লাশি অভিযানে বিভিন্ন কক্ষ থেকে ২২ বহিরাগতকে আটক করা হয়।
উল্লেখ্য, রাত পোহালেই ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। এর আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে বহিরাগতদের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় রমনা থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ অপারেশন চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। তারা সবাই বহিরাগত।’

