ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবিতে নেপালি শিক্ষার্থীদের প্রার্থনা

Link Copied!

nepalদিনাজপুর প্রতিনিধি : নেপালে ভূমিকম্পে নিহতসহ সব নেপালিদের স্মরণে প্রার্থনা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীরা।
সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে তারা নেপালিদের জন্য প্রার্থনা করেন। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ওয়াজেদ ভবন আর সামনে এসে উপস্থিত হয়। এ সময় তারা সেফ ফর নেপাল এবং প্রে ফর নেপাল এই জাতীয় ব্যানার পোস্টার বহন করে।
এছাড়া অনেক বাঙালি শিক্ষার্থী নেপালে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোকাহত সমবেদনা প্রকাশ করে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।