ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন নিপীড়নের প্রতিবাদে রাবিতে রোড পেইন্টিং

Link Copied!

road paintনিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ উদযাপনের সময় ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও রোড পেইন্টিংয়ের মাধমে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে ‘বিচার হবে না?’ প্রশ্নকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় যৌন নিপীড়িত নারীর চিত্রাঙ্কন করে ও স্লোগান লিখে এ ঘটনার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এ সময় রঙ-বেরঙের কালিতে পিচঢালা রাস্তায় শোভা পায়, ‘এবার তোরা মানুষ হ!’, ‘নারীর প্রতি নিপীড়নকে না বলুন’, ‘কবে জাগবে বিবেক তোমাদের?’, ‘নিপীড়কদের শাস্তি পেতে আর কত অপেক্ষা?’, ‘প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না’ এমনই হাজারো প্রতিবাদী সংলাপ। এছাড়া শিল্পীর তুলির ছোঁয়ায় ফুটে ওঠে লাঞ্ছিত নারীর করুণ আর্তনাদের প্রতীকী চিত্র।
ইংরেজি বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী জারিফ অয়নের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ সেলিম অন্তু, যারিফ অয়ন, মুরসালিন শাহ্, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শাস্তিতো দূরের কথা, ঘটনার এতদিন পরেও পুলিশ এখন পর্যন্ত নিপীড়কদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি। আমরা আশঙ্কা করছি এ ঘটনায় জড়িতদের শাস্তি না হলে দেশে নারী নিপীড়নের ঘটনা আরো বৃদ্ধি পাবে। তাই অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এর বিচার চাইতে থাকবো।’
মানববন্ধন থেকে যৌন নিপীড়নকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।