বিনোদন ডেস্ক : ‘এক অন্য পৃথিবী’ নামে নতুন একটি নাটকে অভিনয় করলেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। আহসান কবীর লিটনের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন, নাদিয়া এবং খালেদা আক্তার কল্পনা।
সম্প্রতি সিলেট এবং ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
জেলা শহরের স্টেশনে ট্রেন থামে। আজাদ ট্রেন থেকে প্লাটফর্মে নামে, এই স্টেশন তার কতই না চেনা অথচ পনের বছর পর চেনা স্টেশনটা একদম অচেনা লাগে। বিচার বিভাগের এক ভুল সেই সাথে তার মন্দ কপালের জন্য আজাদকে পনের বছর জেল খাটতে হয়েছে। এই আজাদকে নিয়েই এ নাটকের গল্প। আজাদ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।

