ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় গাইবেন বারী-আঁখি

Link Copied!

akhiবিনোদন ডেস্ক : মে দিবস উপলক্ষে এটিএন বাংলা ও বিডি টিভি মালয়েশিয়া এর যৌথ আয়োজনে এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘রংধনু গ্রুপ প্রবাসে বাংলার মুখ’।
১লা মে বেলা ৩টায় মালয়েশিয়ার সুংগাইবুলু চাইনিজ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বারী সিদ্দিকী, আঁখি আলমগীর, জামালউদ্দিন নাসির, মিতালী, মিমসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি থাকবে নৃত্য সহ অন্যান্য পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন আফ্রি এবং মালয়েশিয়ান ডান্স গ্রুপ। এটিএন বাংলা অনুষ্ঠানটি ধারণ করে পরবর্তীতে প্রচার করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু।