তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের চেয়ে ট্যাবে বাড়তি কিছু সুবিধা মেলে। ফোনের মতই এতে কথা বলার পাশাপাশি ছবি তোলা, ভিডিও করা এবং লেখালেখির সুযোগ রয়েছে। স্মার্টফোনের চেয়ে ট্যাবের স্ক্রিন বড় হয়। এতসব সুবিধার কারণে অনেকেই এখন ট্যাবের দিকে ঝুঁকছেন। সম্প্রতি চীনা প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ভারতের বাজারে ৭ ইঞ্চির একটি ট্যাবলেট ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। এটির মডেল ক্যানভাস ট্যাব পি ৪৮০।
নীল এবং সাদা এই দুই রঙে ট্যাবটি পাওয়া যাবে। ট্যাবটির স্ক্রিনে আইপিএস ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০২৪ গুণন ৬০০ পিক্সেল। ট্যাবটিতে আছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর চিপ, ১ জিবি র্যাম, ৮জিবি ইন্টারনাল মাইক্রো এসডি মেমেরি। মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এটা অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। এটাকে অ্যানড্রয়েড ৫.০ ললিপপ এ আপগ্রেড করে নেয়ার সুযোগ রয়েছে।
ট্যাবটিতে ছবি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও চিত্র ধারণ করা যায়। ভিডিও ধারণ করার জন্য ৭২০ পিক্সেল আছে। রাতে বেলা ছবি তোলার জন্য ছোট আকারে এলইডি ফ্লাশ গানও সংযুক্ত করা হয়েছে। মাইক্রোম্যাক্সের এই ট্যাবটি দিয়ে সেলফি তোলার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য ট্যাবটি সামনের অংশে ২ মেগাপিক্সেলের ক্যামেরা বসানো হয়েছে।
ট্যাবটি দীর্ঘক্ষণ চালানোর জন্য ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারিতে একবার চার্জ দিলে ৯ ঘণ্টা পর্যন্ত কথা বলা যায়। অন্যদিকে এটি ১৬৯ ঘণ্টা স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। ক্যানভাস পি৪৭০ তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক সমর্থন করে। এতে আছে ডুয়েল সিমের স্লট। এছাড়া, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সুবিধা রয়েছে।
ভারতের বাজারে ট্যাবটির মূল্য ধরা হয়েছে ৬ হাজার ৯৯৯ রুপী। বাংলাদেশী টাকায় এটির মূল্য ৮ হাজার ৫২০ টাকা। মাইক্রোম্যাক্স জানিয়েছে এপ্রিলের শেষের দিকে ট্যাবটি বাজারে ছাড়া হবে।

