ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন স্মার্টওয়াচ আনছে স্যামসাং

Link Copied!

apple-watchতথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন স্মার্টওয়াচ তৈরির কথা জানিয়েছে কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ২৪ এপ্রিল এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি তাদের নতুন ভার্সনের স্মার্টওয়াচের ছবি প্রকাশ করে। ছবিতে স্যামসাংয়ের গোলাকৃতির স্মার্টওয়াচ দেখা যায়।
স্যামসাং তাদের নতুন স্মার্টওয়াচের ব্যবসায়ীক অংশীদারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে, বেইদু ইনকরপোরেশন, ইয়েল্প ইনকরপোরেশন এবং সিএনএন।
প্রতিষ্ঠানটি জানায়, স্মার্টওয়াচের জন্য তৃতীয় পক্ষ থেকে সফটওয়্যার উন্নয়নের কাজ করানো হচ্ছে।
২০১৩ সাল থেকে স্মার্টওয়াচ তৈরি করছে স্যামসাং। এই পর্যন্ত বাজারে তাদের ছয়টি মডেলের স্মার্টওয়াচ রয়েছে।
বাজারে এখন অ্যাপলের স্মার্টওয়াচ নিয়ে শোরগোল চলছে। বাজারে এটি আসার আগেই আলোচনায় চলে এসেছে। বর্তমানে এটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে।
স্যামসাং দাবী করছে তাদের নতুন স্মার্টওয়াচ অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে বাজার দখল করতে পারবে। যদিও নতুন স্মার্টওয়াচের দরদাম কিংবা বাজারে ছাড়ার সময় জানায়নি পৃথিবীর শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠান।