ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরে বসেই কিনুন জাহাজের টিকেট

Link Copied!

shipতথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী জাহাজের টিকেট। পহেলা মে থেকে এই সুবিধা চালু করা হবে।
অনলাইনে টিকেট পেতে যোগাযোগ করতে হবে এই ঠিকানায় www. shohoz.com । এছাড়া কল সেন্টারের ১৬৩৭৪ নম্বরে ফোন করেও টিকেট বুকিং দেয়া যাবে।
রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেড এর মধ্যে এ সংক্রান্ত এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বিআইডব্লিউটিসি’র সচিব মো. ফজলুল করিম ও সহজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির স্বাক্ষর করেন।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
যাত্রীবাহী জাহাজের টিকেট পরীক্ষা মূলক ভাবে এক বছরের জন্য অনলাইনে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট বিক্রির পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে সহজ ডটকম। ওয়েব সাইট, কলসেন্টার, মোবাইল প্লাটফর্ম ও অন্যান্য মাধ্যমে সহজ লিমিটেড অনলাইন পদ্ধতি চালু করবে।
নিরাপত্তা জামানত হিসেবে সহজ লিমিটেড কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি’র খাতে ৫ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি জমা প্রদান করবে। প্রতি সপ্তাহ শেষে টিকেট বিক্রয়ের সম্পূর্ণ অর্থ বিআইডব্লিউটিসি’র খাতে সহজ লিমিটেড কর্তৃক জমা দেবে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনসহ সুলভ শ্রেনির টিকেট যাত্রার ৫ দিন আগে থেকে বিক্রি করা হবে। সহজ লিমিটেড কেবিনের প্রতি টিকেটের বিপরীতে ২১ টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নেবে। এছাড়া তৃতীয় শ্রেণির প্রতি টিকেটে ১০ টাকা সার্ভিস চার্জ ধার্য করা হয়েছে।
প্রতিদিন দুপুর ২টার মধ্যে সর্বশেষ টিকেট বিক্রির অবস্থা বিআইডব্লিউটিসিকে সহজ লিমিটেড কর্তৃপক্ষ অবহিত করবে।
এম ভি বাঙ্গালী, পি এস মাহসুদ, পি এস অষ্ট্রিট, পি এস লেপচা, পি এস টার্ন ও এম ভি সেলা জাহাজের প্রথম ও দ্বিতীয় শেণির ৭৪টি কেবিন অনলাইনে পাওয়া যাবে। এছাড়া তৃতীয় শ্রেণির সব টিকেটই অনলাইনে সহজ ডটকমে পাওয়া যাবে। তবে ভিআইপি ও অন্যান্য কেবিনের ভাড়ার জন্য বিআইডব্লিউটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে। অনলাইনের পাশাপাশি আগের পদ্ধতিতেও বিআইডব্লিউটিসির জাহাজের টিকেট পাওয়া যাবে।