তথ্যপ্রযুক্তি ডেস্ক : শনিবার হিমালয় কন্যা নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।সেখানে দুই হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে। ভূকম্পন অনুভূত হয় বাংলাদেশেও।নেপালে ভূমিকম্পে নিখোঁজদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য ‘সেফটি চেক’ নামে নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক।
এই ফিচারের সাহায্যে নেপালে অবস্থানরতরা দূর্যোগ প্রবণ এলাকায় কি অবস্থায় আছেন তা জানাতে পারবেন। তাকে উদ্ধারের জন্য সাহায্যের প্রয়োজন হলে তা অন্যদের কাছে বার্তা পৌঁছে দিতে পারবেন।
নেপালে কেউ ভূমিকম্পের ফলে ধসের মধ্যে আটকা পড়লে একটি নোটিফিকেশন দিয়ে বন্ধু-বান্ধব ও স্বজনদের জানিয়ে দিতে পারবেন। অন্যদিকে কেউ নিরাপদে থাকলে ‘আই অ্যাম সেফ’ বাটনে ক্লিক করে নিজের অবস্থান জানানো যাবে।

