ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বসেরা সুন্দর নারী সান্দ্রা বুলক

Link Copied!

Sandra-Bullockবিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক ‘ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ওমেন’ ২০১৫ নির্বাচিত হয়েছেন। পিপলস ম্যাগাজিন তাকে এ সম্মানে ভূষিত করে।
ই-অনলাইন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বুলকের এ খবর এনবিসি চ্যানেলের ‘টুডে’ অনুষ্ঠানে ঘোষণা করা হয়। তবে এ সম্পর্কে বুলক বলেন, ‘না,সত্যি! এটা সত্যিই হাস্যকর। আমি এটা কাউকে বলিনি।’
৫০ বছর বয়সি এবং পাঁচ বছর বয়সি সন্তানের জননী এ অভিনেত্রীর কাছে সুন্দর মানে কী জানতে চাইলে তিনি বলেন, ‘আসল সৌন্দর্য সুপ্ত। বিশেষ করে এই শহরে এটি খুব স্বাভাবিক যে কেউ বলছে, ওহ! আমি তার মতো হতে চাই। কিন্তু না, একজন ভালো ব্যক্তি হোন, একজন ভালো মা হোন এবং ভালো কাজ করুন। কিন্তু সবাই তাদের পছন্দের মানুষের মতো হওয়া নিয়ে ব্যস্ত।’
এরপর তিনি বলেন, ‘আসল সুন্দর তিনি যে অন্যের মতো হওয়ার চেষ্টা করে না।’