ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ‘মন দিওয়ানা’ থেকে বাদ পড়লেন নায়িকা

Link Copied!

dipaliবিনোদন ডেস্ক : মন দিওয়ানা সিনেমা থেকে পরিচালককে বাদ দেয়ার পরে এবার সিনেমার নায়িকাকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান মেগ এন্টারটেইনমেন্ট এ সিনেমাটি প্রযোজনা করছে।
সিনেমাটির শুটিং প্রথমে অনন্য মামুনের পরিচালনায় শুরু করা হয়। শুরুতে নেপালে সিনেমাটির দুইটি গানের দৃশ্যায়ন করা হয়। এতে অংশ নিয়েছিলেন দীপালি আক্তার তানিয়া ও ওপার বাংলার চিত্রনায়ক হিরন। দুইটি গানের শুটিং শেষ হওয়ার পর বিভিন্ন অভিযোগ এনে প্রযোজক ঘোষণা দেন, পরিচালক পরিবর্তন করে দেবাশীষ বিশ্বাসকে দিয়ে সিনেমাটি পরিচালনা করানো হবে।
তবে এটা পুরনো খবর। নতুন খবর হলো, এবার সিনেমাটির নায়িকা দীপালিকেও এ সিনেমাটি থেকে বাদ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মন দিওয়ানা সিনেমায় প্রযোজক দীপালিকে দিয়ে কাজ করাবেনা। প্রযোজক এটা আমাকে জানিয়ে দিয়েছেন। নতুন অন্য নায়িকা হলে আমার কোনো সমস্যা নেই।’
চুক্তিভঙ্গ সহ নানা কারণে দীপালিকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দীপালির চুক্তি ছিল, এ সিনেমায় অভিনয়কালীন সময়ে অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া যাবেনা। কিন্তু দীপালি সম্প্রতি নতুন দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হোন, ফলে চুক্তিভঙ্গ সহ আরো বেশ কিছু কারণে সিনেমাটিকে দীপালিকে বাদ দেওয়া হয়েছে।