ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনই ব্যবসায় আগ্রহী নন দীপিকা

Link Copied!

Dipikaবিনোদন ডেস্ক : দীপিকার প্রথম পছন্দ ক্যামেরা সামনে কাজ করা। শেষ পছন্দও তাই। তার মতো অনেক অভিনয় শিল্পীই অবশ্য মিডিয়ায় ব্যবসাটা বুঝে গেছেন বেশ ভালোই। তাই এই সময়ের অনেক তারকারই ট্রেন্ড ব্যবসায় মনোনিবেশ করা। তবে সেই স্রোতে গা ভাসাতে চান না দীপিকা। এ বিষয়ে তার কোনো রাখঢাকও নেই। আর মাথাও ঘামাতে চান না এ বলিউড সুন্দরী। তার ভাষায়, ‘আমি ব্যবসা করতে চাই না, তাই প্রযোজকের তকমাটা আমার জন্য নয়।’
প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুর করে অনুশকা শর্মা, রণবীর কাপুর, সালমান খান, শাহরুখ খানসহ বলিউডের একটি বড় অংশ এখন অভিনয়ের পাশাপাশি ঢুকে পড়েছেন প্রযোজনায়। কিন্তু এই জোয়ারে গা এখনই গা ভাসাতে চান না দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, ‘আমি মানি পার্সেন হতে চাই না’। অবশ্য একই সঙ্গে তিনি বলেন, ‘ভবিষ্যতের কথা বলতে পারি না, তাই জোর দিয়ে কখনই বলবো না আমি সিনেমা প্রযোজনা করব না। তবে এটা বলব প্রযোজনা থেকেও ক্যামেরার পিছনে অন্যান্য অনেক কাজ আছে যা আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়।’
ক্যামেরার পিছনে সেই ইন্টারেস্টিং কাজটি কি হতে পারে তার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।