ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

Link Copied!

logo-cuকুমিল্লা প্রতিনিধি : অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতার মুক্তি দাবিতে রোববার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের মুক্তির দাবিতে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধর্মঘটের ডাক দেয়।
ইলিয়াস সবুজের মুক্তি দাবিতে দুপুরে ক্যাম্পাসের মূলফটকের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।
শুক্রবার বেলা ১১টার দিকে কুবির পাশে ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে  দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি আমেরিকান পিস্তলসহ আটক হন ইলিয়াস হোসেন সবুজ।
পরে ওই দিনই তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় পাঠানো হলে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনঘণ্টা অবরোধ করে রাখে তার সমর্থকরা।
অবরোধকারীদের দাবি ইলিয়াসকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপ ষড়যন্ত্র করে আটক করিয়েছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। তারা অবিলম্বে ইলিয়াস হোসেনের মুক্তি দাবি করেন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আশরাফ ইলিয়াসের মুক্তির বিষয়ে সহায়তার আশ্বাস দিলে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহারের কথা জানালেও রোববার সকাল থেকে অবরোধ অব্যাহত রাখে।