ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন

Link Copied!

gonoপলাশ, গণ বিশ্ববিদ্যালয় : প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার সম্পন্ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ভোট গ্রহণের আগ মুহূর্তে মুশুল ধারে বৃষ্টি শুরু হয়। তারপরও পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোটাররা কাকভেজা হয়ে ভোট দিতে আসে।
আজকের এ নির্বাচনে ছিল জাতীয় নির্বাচনের আমেজ। তবে জাতীয় নির্বাচন থেকে এ নির্বাচন একটা দিক দিয়ে ছির এগিয়ে। এ নির্বাচনে জাতীয় নির্বাচনের মত কোন প্রকার সহিংসতা হয়নি । শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয় ।
আইন, ইংরেজি, বাংলা, ফলিত গণিত ও মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ জন প্রার্থী। ভোটার সংখ্যা মোট ১১৯২ জন । সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। বিকাল ৫টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয় ।
আইন বিভাগে কনিকা আক্তার ২০৪ ভোট, আব্দুর রাজ্জাক ও আবু সাইদ যৌথভাবে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ইংরেজি বিভাগের সাকিল ২১৬, হাসান ২১৫ ভোট এবং সাইফুল ২১৪ পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়াও বাংলা বিভাগ থেকে ইউসুফ ৫৩ ভোট, ফলিত গণিত বিভাগ হতে সাইফুল ইসলাম শ্রাবণ ২১ ভোট এবং মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ৭৫ ভোট পেয়ে জোবায়ের ইসলাম নির্বাচিত হন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সিরাজুল ইসলাম দৈনিক পাঞ্জেরীকে জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ এবং স্বচ্ছতার মধ্য দিয়ে প্রথম ধাপের বিভাগভিত্তিক এ নির্বাচন সম্পন্ন করতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি জানান, সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর এ নির্বাচনে যারা জয়ী হয়েছে শুধুমাত্র তাদের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্র সংসদের কমিটি গঠিত হবে।
বিজয়ী প্রার্থীরা এক যৌথ বিবৃতিতে জানান, জয়-পরাজয় নিয়েই নির্বাচন। আমাদের নির্বাচন অনেক স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ নির্বাচন আমাদের জীবনে অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। এ নির্বাচনের মাধ্যমে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের মন বুঝতে শিখেছি যা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ই প্রথম ছাত্র সংসদ প্রতিষ্ঠা করেছে।