ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডের পর ভারতে ‘অগ্নি-২’

Link Copied!

ogni2বিনোদন ডেস্ক : থাইল্যান্ড অংশের চিত্রধারণ শেষে, এবার ভারতে শুরু হতে যাচ্ছে ‘অগ্নি-২’ ছবির শুটিং। আগামী ২৭ এপ্রিল থেকে ভারতের বেশ কয়েকটি লোকেশনে ছবিটির চিত্রধারণ করা হবে।
গত ১ এপ্রিল থেকে থাইল্যান্ডের পাতায়ায় শুরু হয় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ ছবির শুটিং। চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেতা অমিত হাসান ও কলকাতার নায়ক ওমের অংশ গ্রহণে ২৪ এপ্রিল পর্যন্ত সেখানে শুটিং চলে।
এদিকে আগামী ২৭ এপ্রিল থেকে ভারতে ছবিটির বাকি অংশের চিত্রধারণ শুরু হবে। ইতিমধ্যে ছবির পুরো ইউনিট ভারতে পৌঁছেছে। ভারত অংশের শুটিং শেষে আগামী ৫ মে থেকে বাংলাদেশে চিত্রধারণ করা হবে।
সবকিছু ঠিক আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে ‘অগ্নি-২’ মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।