বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী এপ্রিল মাসকে ‘অটিজম সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। এরই অংশ হিসেবে ‘পজেটিভ থিংকিং’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে জলের গানের কনসার্ট।
আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জলের গানের কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের মূলধারার মানুষদেরকে অটিজম বিষয়ে জানার, চিন্তার ও করণী বিষয়ে আগ্রহী করে তোলা।
উল্লেখ্য, পজেটিভ থিংকিং একটি অলাভজনক প্রতিষ্ঠান। সংগঠনটি দীর্ঘ সাত বছর ধরে বাংলাদেশে অটিস্টিক শিশুদের জন্য একটি বিজ্ঞান ভিত্তিক গবেষণা মূলক স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে । তাই কনসার্ট থেকে প্রাপ্ত সমুদয় অর্থ এই প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে ব্যয় করা হবে।

