নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিটি নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬, ২৯ এপ্রিল ও ২ মে’র সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। তবে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, স্থগিতকৃত এসব পরীক্ষার সময়সুচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে পাওয়া যাবে। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

