ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা
১ম পত্রের পরীক্ষায় ২য় পত্রের প্রশ্ন

Link Copied!

ssc-2নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় এইচএসসি পরীক্ষায় পৌরনীতি প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীরা ওই প্রশ্ন হাতে পাওয়ার প্রায় ২০ মিনিট পর কক্ষ পরিদর্শকদের জানালে তারা শ্রশ্নপত্রগুলো দ্রুত ফেরত নেয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পরীক্ষার্থীদের কেউ কেউ ওই প্রশ্নপত্র লুকিয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থী ও কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে পৌরনীতি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। এতে ২শ পরীক্ষার্থীর মধ্যে ১শ ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নেন। দুপুর ১২টা ২০ মিনিটে পৌরনীতির সৃজনশীল ৬০ নম্বরের পরীক্ষা শেষ হয়। এরপর উত্তরপত্র সংগ্রহ করা শেষে ওই বিষয়ের ৪০ নাম্বারের নৈব্যত্তিক পরীক্ষা শুরু হয়। এ সময় কেন্দ্রের ১ থেকে ৬নং হলে পরীক্ষার্থীদের মাঝে ক, খ, গ ও ঘ সেটের নৈব্যত্তিক প্রশ্ন বিতরণ করা হয়। ওই সময় বিতরণকৃত গ ও ঘ দু’সেটের প্রশ্ন ছিল পৌরনীতি দ্বিতীয় পত্রের।
এদিকে বিতরণের ২০ মিনিট পর কয়েকজন পরীক্ষার্থী দ্বিতীয় পত্রের বিষয়টি হল পরিদর্শকদের জানালে তারা দ্রুত ওই প্রশ্নগুলো পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়ার চেষ্টা করেন। এনিয়ে পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ততক্ষণে কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় পত্রের ওই প্রশ্নপত্র লুকিয়ে ফেলেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আবুল বাসারের মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য একজন কল রিসিভ করে বলেন, ‘স্যার মিটিংয়ে আছেন, কথা বলতে পারবেন না।’
তবে পরীক্ষার কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য হারান চন্দ্র ভৌমিক বিষয়টি স্বীকার করে বলেন, ‘ভুলবশত দ্বিতীয় পত্রের নৈব্যত্তিক প্রশ্ন পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সকল প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে নেয়া হয়েছে।’
এ ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরীক্ষার তত্ত্বাবধায়ক মো. সামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নৈব্যত্তিক’এ পৌরনীতির দ্বিতীয় পত্রের নৈব্যত্তিক প্রশ্ন ভুলে শিক্ষার্থীদের দেয়া হয়েছে। বিষয়টি কুমিল্লা বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে উনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আবুল বাসারকে কারণ দর্শনোর নোটিশ দিয়ে আগামী ৭ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।’