তথ্যপ্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা বেড়েছে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন ১৪৪ কোটি মানুষ ব্যবহার করছে। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও কমেছে আয়।
এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে ২০১৫ সালের প্রথম কোয়ার্টারে তাদের আয় কমেছে। গত দুই বছরে ফেসবুকের বাৎসরিক আয়ও কমেছে। গত বুধবার ফেসবুকের মার্কেট শেয়ারের দাম শতকরা ২ ভাগ কমে যায়।
ফেসবুক সম্প্রতি বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান কিনে নিয়েছে। এগুলো হলো, হোয়াটস আপ, ইনস্ট্রাগ্রাম এবং অকুলাস রিফট। এসব খাতে বিনিয়োগ করে ফেসবুক এখনও লাভের মুখ দেখেনি।
ফেসবুকের পরিচালনা খরচ শতকরা ৮৩ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ ভাগ। এসব খরচের মধ্যে বিক্রয় ও বিপণনও খরচই বেশি।
ফেসবুক জানিয়েছে তাদের শতকরা ১৩ ভাগ ব্যবহারকারী বেড়েছে। এর মধ্যে বেশিরভাগ বেশিরভাগ স্মার্টফোন থেকে ফেসবুকে ঢুঁকছে।

