ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতে কিট-পতঙ্গ ছড়িয়ে দেবে ড্রোন

Link Copied!

ictতথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃষি জমিতে যেমন অপকারী কিট-পতঙ্গ রয়েছে। তেমনি আছে উপকারী কিট-পতঙ্গ। ফসলের ক্ষেত্রে অবাধে কিটনাশক প্রয়োগের ফলে উপকারী এবং অপকারী সব ধরণের কিট ধ্বংস হয়। ফলে ফসলের পরাগায়ন বাধাগ্রস্থ হয়। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা ফসলের ক্ষেত্রে উপকারী কিট-পতঙ্গ সরবরাহ করার ব্যবস্থা করেছে। কিটপতঙ্গ সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়েছে একটি ড্রোন। যেটি ফসলের মাঠে উড়ে উড়ে উপকারী কিটপতঙ্গ ছিটিয়ে দিয়ে আসবে।
ফসলের ক্ষেতে কিছু পতঙ্গ আছে যেগুলো অন্য ক্ষতিকর পতঙ্গ খেয়ে সাবার করে। এসব পতঙ্গ কিটনাশকের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। ড্রোনটি ফসলের ক্ষেত্রে এই পতঙ্গ ছেড়ে দিয়ে আসবে।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের ছাত্র মাইকেল গডফ্রে জানান, ড্রোনটিতে উপকারী পতঙ্গ ভরে তা দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ফসলের মাঠে উড়ানো হবে। এরপর সেগুলো ফসলের ক্ষেত্রে অবমুক্ত করা হবে।
শিক্ষার্থীরা এই ড্রোনটির নাম দিয়েছে হেক্সাকপ্টার। এটি অস্ট্রেলিয়ার বিভিন্ন ভুট্টা ক্ষেতে সফলভাবে উপকারী কিটপতঙ্গ ছড়ানোর কাজে ড্রোনটি ব্যবহার করা হয়েছে।