বিনোদন ডেস্ক : জেমস ডেভেলপমেন্ট নামের একটি রিয়েলস্টেট কোম্পানির বিজ্ঞাপনের জন্য নতুন একটি জিঙ্গেলে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত জুটি হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি। হাবিবের সুর ও সংগীতে জিঙ্গেলটির রেকর্ডিং গত ২২ এপ্রিল গ্রীণ রোডে হাবিবের নিজস্ব স্টুডিওতে সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমার জন্য সবসময়ই ভালো লাগার একটি ব্যাপার। আমাদের জুটির গানের পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গেলও শ্রোতারা গ্রহণ করেছে এর আগে। আশাকরি এটিও শ্রোতাদের ভালো লাগবে।’
এই বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে ফেরদৌস এবং বিদ্যা সিনহা মীমকে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন রিপন নাগ। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে ফেরদৌস এবং মীমকে।

