তথ্যপ্রযুক্তি ডেস্ক : ক্যানভাস স্পার্ক নামে নুতন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে মাইক্রোম্যাক্স। এটির মডেল কিউ৩৮০। হালকা-পাতলা এই ফোনটির বাজারদরও কম। ভারতের বাজারে এটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৯৯ রুপীতে।
ক্যানভাস স্পার্কে ডুয়েল সিমের স্লট রয়েছে। এটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ৫.০ ললিপপ ভার্সন দেয়া আছে। ফোনটির স্ক্রিনের আকার ৪.৭ ইঞ্চির কিউএইচডি। স্কিনের রেজুলেশন ৫৪০ গুণন ৯৬০ পিক্সেল। স্কিনের নিরাপত্তার জন্য এতে গরিলা ৩ প্রটেকশন সংযুক্ত করা হয়েছে।
ফোনটিতে ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোর মিডিয়াটেক প্রসেসর, ১ জিবি ডিডিআর ৩ র্যাম রয়েছে।
মাইক্রোম্যাক্সের এই ফোনটিতে সামনে ও পেছনে ক্যামেরা আছে। সামনের ক্যামেরার রেজুলেশন ৮ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরার রেজুলেশন ২ মেগাপিক্সেল। ছবি ও তথ্য সংরক্ষণের জন্য এতে ৮ জিবি বিল্ট ইন মেমেরি স্টোরেজ আছে। চাইলে ব্যবহারকারী ৩২ জিবি পর্যন্ত মেমেরি বাড়াতে পারবেন।
ফোনটিতে ওয়াইফাই ৮০২.১১বি/জি/এন সমর্থন করে। আরো আছে ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও এবং অডিও জ্যাক।
স্পার্কে ২০০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি আছে। যেটি ৩৩৫ ঘণ্টা স্টান্ডবাই থাকতে পারে। হোয়াইট গোল্ড এবং গ্রে-সিলভার এই দুটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

