ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোর কুমারের গান নিয়ে শুভ্রদেব

Link Copied!

SUBRO-DEBবিনোদন ডেস্ক : গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শুভ্রদেব। সম্প্রতি তিনি কিশোর কুমারের ১০ টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিশোর কুমারের গানগুলোর ট্রাকের উপরই নতুন করে নিজের কণ্ঠ বসিয়ে গানগুলো করবেন তিনি। এ বছরের শেষের দিকে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে তার।
এরপর কিশোর কুমারের কিছু হিন্দি গান নিয়েও অ্যালবাম করার পরিকল্পনা আছে শুভ্রদেবের। এ প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘বর্তমানে আমি আমার পুরনো কিছু গান নিয়ে গোল্ডেন কালেকশন-১ এবং গোল্ডেন কালেকশন-২ শিরোনামের দুটি অ্যালবামের কাজ করছি। আগামী জুন মাসে অ্যালবাম দুটি প্রকাশ করবো। এরপরই আমি কিশোর কুমারের গানগুলোর রেকর্ডিং এর জন্য মুম্বাই যাবো। সেখানেই ঐ অ্যালবামের কাজ করবো।
এরমধ্যে শুভ্রদেবের ‘পিয়ার ক্যা পাঙ্গা’ শিরোনামের বলিউডের একটি সিনেমায় সংগীতপরিচালনার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত ব্যক্তিগত কিছু ঝামেলায় সেই কাজটি হয়নি।
এ প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘কিছুদিনের মধ্যে আমি একটি কাজের জন্য আমেরিকা যাবো। সেখান থেকে ফিরে ঐ কাজটি আবার শুরু করার ইচ্ছে আছে। সবকিছু ফাইনাল হলে আপনাদের জানাবো।’