ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে ‘ছুঁয়ে দিলে মন’

Link Copied!

CHUYA-DILA-MONবিনোদন ডেস্ক : শিহাব শাহীনের পরিচালনায় ধ্বনি-চিত্র ও মনফড়িং প্রযোজিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি আগামী ২৪ ও ২৫ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রদর্শিত হবে।
এ প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ছবিটি পরীক্ষা মূলক প্রদর্শনের ব্যবস্থা করেছি। যদিও সিলেটের নন্দীতা প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। কিন্তু নন্দীতার পরিবেশ নিয়ে সাধারণ মানুষের বেশ অভিযোগ রয়েছে। তাই শাবিপ্রবি এর চোখ ফিল্ম সোসাইটির সহযোগিতায় দু’দিন ব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করেছি। বিকেল ৩টা থেকে ৬টা এরপর ৬টা থেকে ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এখানে একসঙ্গে ১২০০ মানুষ বসে ছবিটি দেখতে পরবে। ছবিটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ফিল্মের ফেরিওয়ালা হয়ে কাজ করছি। যেখানে হলের পরিবেশ খারাপ সেখানে আমরা এ ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করব।’
এ প্রদর্শনীর মাধ্যমে ভালো সাড়া পেলে সিলেটের রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে ১ থেকে ৩ মে ছবিটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আগামী ৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বোম্বে থিয়েটার হলে ওই দিন বেলা সাড়ে তিনটার শোতে চলবে সিনেমাটি।
গত ১০ এপ্রিল মুক্তি পাওয়া এ ছবিটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মিশা সওদাগর, নওশাবা, আনন্দ, আলীরাজ ছাড়াও আরও অনেকে।