ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখন থেকে লেট নাইট কফিতে মারিয়া

Link Copied!

Maria-Nurবিনোদন ডেস্ক : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’। আগামী ২৫ এপ্রিল থেকে অনুষ্ঠানটির দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে। এবারে আসরটি সঞ্চালনা করবেন  জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর। এছাড়া দ্বিতীয় আসরের প্রথম পর্বে অতিথি হিসেব থাকবেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তার জীবনের উত্থান -পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক কথা বলেন। টেলিফোন ও ইমেইলের  মাধ্যমে দর্শকরাও এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় ভিত্তিক মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশ বিশেষ দেখানো হবে।
সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার রাত ১২ টা ১ মিনিটে।