ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে গুগলের ইন্টারনেট বেলুন

Link Copied!

googleতথ্যপ্রযুক্তি ডেস্ক : আসছে গুগলের ইন্টারনেট বেলুন। এই বেলুন সারা পৃথিবী ঘুরে ঘুরে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে। সম্প্রতি গুগল ইনকরপোরেশন ইন্টারনেট বেলুন আকাশে ওড়ানোর কথা স্বীকার করে।
গুগলের ইন্টারনেট বেলুনের প্রকল্প পরিচালক মাইক ক্যাসিডি জানান, ২০১৩ সাল থেকে গুগল এটি নিয়ে কাজ করছে। ইতোমধ্যে এটি নিউজিল্যান্ডের আকাশে সফলভাবে উড্ডয়ন করেতে সক্ষম হয়।
মাইক জানিয়েছে, এই বেলুনটি বিশেষভাবে তৈরি। বেলুন তৈরির জন্য ফেবরিকের এয়ারব্যাগ তৈরি করা হয়েছে। এই এয়ারব্যাগ গ্যাস দিয়ে পূর্ণ করা হবে। এয়ারব্যাগে একবার গ্যাস পূর্ণ করলে ১০০দিন উড়তে পারবে।
গুগল এটিকে বলছে ‘স্টেঞ্জ স্টেটোসফেরিক বেলুন’। যেটি যেকোনো ধরণের প্রতিকূল পরিবেশ সামলাতে পারে।
এই বেলুনটি প্রত্যন্ত অঞ্চল এবং পাহাড়ি এলাকায় ইন্টারনেট সেবা দেয়ার জন্য তৈরি করা হয়েছে। যেখানে ইন্টারনেট সেবা নেই সেখানেই উড়বে ইন্টারনেট বেলুন।
গুগল পরিকল্পনা করছে এই বেলুনটির সফল উড্ডয়নের পর আরো বেশ কয়েকটি বেলুন আকাশে ওড়ানো হবে।
টানা দুই বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার পর আকাশে উড়তে যাচ্ছে ইন্টারনেট বেলুন। বেলুন থেকে ইন্টারনেট সেবার দেয়ার জন্য এতে ওয়ারলেস এলটিই সংযোগ ব্যবহার করা হয়েছে। ওয়ারেলস ইন্টারনেট চারপাশের ৪০ কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট নেটওয়ার্ক কভারেজ দিতে পারবে।