তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন আপনার কথার জবাব দিতে পারে। এমনকি আপনার সঙ্গে আলাপও জুড়ে দিতে পারে। আপনার মন খারাপ হলে হাসি-ঠাট্টা করে আপনার মন ভালোও করে দিতে পারে। আপনার ফোন জানে আপনি কোথায় আছেন এবং কি করছেন। আপনার ফোন সব সময় আপনার দিকে তাকিয়ে আছে। মজার মজার কান্ডকারখানা করে স্মার্টফোনের মালিককে চমকে দিতে পারে এলজির স্মার্টফোন।
সম্প্রতি এলজি তৈরি করেছে ফানি স্মার্টফোন। এটির মডেল ‘এলজি একেএ’। এটির কভারে দুটি চোখের আদল দেয়া হয়েছে। যেই চোখ জোড়া সব সময় মিটমিট করে হাসে। ফোনের মালিকের মর্জি অনুযায়ী বিভিন্ন সময়ে এটি বিভিন্ন ধরণের অভিব্যক্তি প্রকাশ করে। এই ফোনটি গুণগুনিয়ে গানও গাইতে পারে।
এলজির একেএ সিরিজে চারটি মডেলের স্মার্টফোন রয়েছে। প্রত্যেকটির নাম ও রঙ আলাদা। এগুলোর নামও অদ্ভুদ। ইয়োলের রঙের ফোনটির নাম ইগি। সাদা রঙের ফোনের নাম উকি। ইয়ো নামের ফোনটির রঙ পিঙ্ক। অন্যদিকে নীল ধারণ করেছে সোল নামের ফোনটি।
এলজি একেএ অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। এতে আছে স্নাপড্রাগন ৪০০ চিপসেট। ফোনটির স্ক্রিনের আকার পাঁচ ইঞ্জির। স্ক্রিনে ৭২০ পিক্সেল রয়েছে। এতে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যেটিতে লেসার অ্যাসিসটেড অটো ফোকাস রয়েছে। ফোনটিতে ১৬ জিবি বিল্টইন ম্যামেরি কার্ড আছে। ফোনটিতে এলটিই নেটওয়ার্ক সমর্থন করে। এটির ব্যাটারি ২৬১০ মিলিঅ্যাম্পিয়ারের।

