ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালেই শুরু হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা

Link Copied!

logoনিজস্ব প্রতিবেদক : বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা। অথচ এ দিন ঢাকা ও চট্টগ্রাম মহানগর বাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার সারাদেশের ১৭১টি কেন্দ্রে ৪১৭টি কলেজের ২ লাখ ২৫ হাজার ৫ পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম বলেন, ‘ইতোমধ্যে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকদের সহযোগিতা কামনা করছে।’
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগেই ঘোষণা করেছেন, হরতাল-অবরোধেও এখন থেকে সব পরীক্ষা চলবে।