ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইটি খাতে বিনিয়োগ বাড়াতে বৈঠক

Link Copied!

basisতথ্যপ্রযুক্তি ডেস্ক : ইউরোপের বাজারে বাংলাদেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার প্রসারে নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-৩ বাংলাদেশ প্রকল্পের আওতায় রাজধানীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ প্রোগ্রামে যুক্তরাজ্যের ৪টি ও ডেনমার্কের একটি আইটি কোম্পানির সঙ্গে বেসিসের ২২টি সদস্য কোম্পানি মোট ৫০টি বৈঠক করে।
মঙ্গলবার বেসিস সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলো নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিবিআই, জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে ইউরোপের বিনিয়োগ বাড়বে এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ঠরা আশা করছেন।
এ বিষয়ে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, ‘তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে তুলে ধরতে দেশে ও দেশের বাইরে নিয়মিত বিটুবি ম্যাচমেকিং, সেমিনার, সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের ৫টি কোম্পানি বাংলাদেশে এসেছে তাদের যোগ্য কোম্পানি খুঁজে নিতে।’