ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলালিংকের প্রিয়জনের জন্য ছাড়!

Link Copied!

banglalinkতথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এবং বুকিং ডট কমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী ভ্রমণ করতে ভালবাসেন যেসব বাংলালিংক প্রিয়জন গ্রাহক তাদের জন্য থাকছে বিশেষ ছাড়।
বাংলাদেশের টেলিকম অপারেটরদের মধ্যে বাংলালিংক-ই প্রথম যারা ভ্রমণপিপাসু প্রিয়জন গ্রাহকদের জন্যে অনলাইন হোটেল বুকিং এ বিশ্বস্বীকৃত ওয়েবসাইট বুকিং ডট কমের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে হোটেল বুকিং এ বিশেষ ছাড়ের এই ব্যতিক্রমী সুযোগ নিয়ে এলো।
এই বিশেষ সুবিধায় বাংলালিংক প্রিয়জন গ্রাহকেরা শুধুমাত্র বুকিং ডট কমের ওয়েবসাইট এ গিয়ে নির্ধারিত লিঙ্ক (িি.িনড়ড়শরহম.পড়স/নধহমষধষরহশ) থেকে হোটেল বুকিং করলেই শতকরা ১০ ভাগ ছাড় পাবেন। এই বিশেষ অফারটি ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
যেকোনো প্রিয়জন এবং আইকন গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন এবং তার বিল পরিশোধ করার সময় নিজস্ব বাংলালিংক প্রিয়জন নম্বার প্রদানপূর্বক এই ছাড় পাবেন।
বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, ‘বাংলালিংক সব সময় নতুন কিছু শুরুর মাধ্যমে গ্রাহকদের সেবায় নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই চুক্তি। বাংলালিংক গ্রাহকদের আরো উন্নত সেবাদানে এমন একটি আর্কষণীয় অফার নিয়ে আসায় বুকিং ডট কমকে ধন্যবাদ জানান তিনি।