বিনোদন ডেস্ক : গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান তিন বছর ধরে ভালোবাসার কথা বলে এসেছেন মডেল ও অভিনেত্রী সুজানাকে। তাদের ভালবাসা বিয়েতে পরিণত হয় গত বছরের ১লা আগস্ট। কিন্তু বিয়ের ৩ মাস যেতে না যেতেই সেই বিয়ে আবার পরিণত হয় বিচ্ছেদে।
সম্প্রতি হৃদয় তার ফেসবুক ফ্যান পেজ এ বলেছেন ‘আমি ভুল একটা মানুষকে ভালোবেসেছিলাম। সবাই ভালোবাসতে পারে কিন্তু একসাথে থাকতে পারে না যখন এটি একতরফা ভালোবাসা হয়’।
সুজানাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যে মানুষ তিন বছর ধরে একজনকে ভালোবাসে সেই কথাটা আবার সবাইকে বলে আসছিল, সেই সঙ্গে সুজানার মতো ভালো মেয়ে হয় না সেটাও বলেছে। আর এখন সেই মানুষটি বলছে সে নাকি ভুল মানুষকে ভালোবেসেছে। তাও আবার একতরফা ভালোবেসেছিল বলে একসাথে থাকা যায় না। যদি আমার কোন সমস্যা থাকতো তাহলে তো আমি তাকে বিয়ে করতাম না। আমার পরিবার আমাকে তার কাছে দিত না। আর মানুষ এখন সবকিছুই বোঝে। তাই আমি একটা কথাই বলবো হৃদয়ের এইসব কথা হাস্যকর ছাড়া আর কিছুই না।’
বিয়ের কিছুদিনের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয় এবং পরে বিষয়টি বেশ বড় আকার ধারণ করে। তাই তারা আলাদা থাকছিলেন। অবশেষে ৬ই এপ্রিল তারা দু’জন তালাকনামায় স্বাক্ষর করে আলাদা হন।

