ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণশিল্পে বাংলাদেশি শ্রমিকদের প্রতি আগ্রহী জাপান

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 11:57 am
Link Copied!

5pdxo3zwনিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে জাপান বেশি আগ্রহী বলে জানালেন রিক্কিয়ো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক তেতসুও মিজুকামী।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিক্কিয়ো বিশ্ববিদ্যালয় ও টোকিওর বৃহত্তর মানবাধিকার সংগঠন এশিয়ান পিউপলস ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তেতসুও মিজুকামী বলেন, ‘আমরা বাংলাদেশে জাপান থেকে ফেরত আসা শ্রমিকদের মাঝে একটি জরিপ চালাব। তারপর এই জরিপের ফলাফল জাপান সরকারের হাতে দেব। সেই অনুযায়ী বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সুপারিশও করবো। তবে জাপান সরকার নির্মাণ কাজে বাংলাদেশি শ্রমিকদের বেশি পছন্দ করে।’
তিনি আরও বলেন, ‘জাপানে গৃহকর্মী ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অনেক শ্রমিক প্রয়োজন। ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে যেহুতু শ্রমিক নেয়া হচ্ছে তবে কেন বাংলাদেশ থেকে নেবে না। যেসব জায়গায় শ্রমিক প্রয়োজন সেসব জায়গায় আলোচনার পর নেয়া হবে।’
অধ্যাপক তেতসুও মিজুকামী জানান, তারা আগামী বুধবার বাংলাদেশের বিক্রমপুরে যাবেন এবং সেখানকার ১০ জন জাপানে থাকা বাঙালির সাথে কথা বলবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বাংলাদেশ থেকে জাপানে দীর্ঘ দিন বসবাসের পর বাঙালিদের নিজ দেশে ফিরে আসার পর তাদের বর্তমান জীবনযাপন এবং এ ব্যাপারে ভবিষ্যত করণীয় দিকগুলো নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি বর্তমানে জাপান যে শ্রমিক সঙ্কটে ভুগছে তা নিয়েও আলোকপাত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইয়োশিনারী কাৎসুও ও প্রতিষ্ঠাতা মহাসচিব মাসুদ করিম প্রমুখ।