ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায়
গবিসাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা

Link Copied!

logo-gobisasগণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার কর্তৃক দৈনিক কালের কণ্ঠের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন রাকিব, রাজশাহী নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম এবং সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় তীব্র প্রতিবাদ ও  নিন্দা জানিয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
আজ মঙ্গলবার সংগঠনের সভাপতি ওমর ফারুক সোহান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলন এক যৌথ বিবৃতিতে বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে উক্ত ঘটনায় জড়িতদের মামলা প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযোগে জানা গেছে, নিজেদের পছন্দের লোক নিয়োগ না দেওয়ায় গত বুধবার রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ভিসির দপ্তরে ঢুকে ভিসিকে টেবিলে চাপড়িয়ে হুমকি দেন। পরের দিন একই দাবিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার নেতাকর্মী নিয়ে অনুমতি ছাড়া ভিসির দপ্তরে ঢুকে ভিসিসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করেন। এ সংবাদ প্রকাশের জন্য দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা রোকন রাকিব, রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হকের বিরুধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।